সৌদি আরবগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই পড়েছেন অনিশ্চয়তার মধ্যে। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে যাত্রার পরিকল্পনা, কর্মস্থলে যোগদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সংশ্লিষ্ট যাত্রীরা। বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টায় এসব তথ্য জানান।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমানের ২৭টি, ইউএস-বাংলার ১০টি, সাউদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।
বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলো হলো— ইন্ডিগো এয়ারের ২৯টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৭টি।
কাওছার মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।তিনি জানান, নিরাপত্তা কারণে বাতিল হওয়া ১৪১ ফ্লাইটের মধ্যে মধ্যে সরাসরি রয়েছে ৬৬টি। আর ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৫টি।


